×

রাশিয়া

জার্মানিতে রাশিয়ার বিপুল অঙ্কের সম্পদ জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম

জার্মানিতে রাশিয়ার বিপুল অঙ্কের সম্পদ জব্দ

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি সম্পদও জব্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার প্রায় সাড়ে তিন বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জব্দ করেছে জার্মানি।  রাশিয়ার ফেডারেল অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

সূত্রের বরাত দিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জার্মানিতে জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, কালো তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জব্দ করা তহবিল এবং অর্থনৈতিক সংস্থান। 

সেইসঙ্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি সম্পদও জব্দ করা হয়েছে। এছাড়াও দেশটির রাজ্যগুলোতে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার অর্থ মন্ত্রণালয়।

২০২৩ সালের ডিসেম্বরের শেষে জার্মান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মধ্যেই মাসের শুরুতে রাশিয়ার মোট প্রায় ৪.১ বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন : দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম শুরু 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App