হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলি বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে ৫-১০ টাকা পর্যন্ত।
রোববার (২৬ এপ্রিল) সকালে হিলি বাজারে সরজমিনে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানে নতুন ‘হালি’ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা। তবে বাজারের কোনো দোকানেই এখন আর পুরনো ‘মুড়িকাটা’ পেঁয়াজ দেখা যাচ্ছে না।
বিক্রেতারা জানান, 'মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল, ফলে গত সপ্তাহে দাম কিছুটা বেড়েছিল। তবে বর্তমানে নাটোর, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হালি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব এলাকা থেকে নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ এখন আগের চেয়ে অনেক বেশি।'
