×

রংপুর

সেই তিন কন্যা সন্তানের পরিবারকে সহায়তা করলো প্রশাসন

Icon

সেকেন্দার আলী বাবলু,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

সেই তিন কন্যা সন্তানের পরিবারকে সহায়তা করলো প্রশাসন

ছবি: কাগজ প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেওয়া এক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দিনমজুর এই পরিবারের অসহায় অবস্থার বিষয়টি ৯ মার্চ দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সংবাদ প্রকাশের পর রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে পরিবারটির খোঁজখবর নিয়ে গতকাল (১০ মার্চ) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক তিন কন্যা সন্তানের পরিবারকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, দিনমজুর হিসেবে কাজ করে কোনোভাবে সংসার চালান ওই পরিবারের কর্তা। হঠাৎ করে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় আনন্দের পাশাপাশি তাদের লালন-পালন, চিকিৎসা ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েন দম্পতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভবিষ্যতেও এই পরিবারটির প্রয়োজন অনুযায়ী সহায়তার বিষয়টি বিবেচনায় রাখা হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পরিবারের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে নবজাতক তিন কন্যা সন্তানের পরিবারে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ডিজেল কিনছে সরকার

এক লাখ টন ডিজেল কিনছে সরকার

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

‘গভর্নরের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করুন’

অর্থমন্ত্রী ‘গভর্নরের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করুন’

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App