×

রাজশাহী

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল

ছবি : সংগৃহীত

নওগাঁ জেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বাস শ্রমিকদের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সিএনজি চালকরা যাত্রী তুলছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী তুলতে গেলে তাদের বাধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সমাধান না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে বলে তারা জানান।

অন্যদিকে সিএনজি চালকদের দাবি, দীর্ঘদিন ধরে বাস শ্রমিকরা তাদের ওপর প্রভাব বিস্তার করে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে সীমিত আকারে যাত্রী নেওয়ার অনুমতি থাকলেও তারা বাধার মুখে পড়ছেন। অভিযোগ রয়েছে, বাস শ্রমিকরা সড়কে সিএনজি থামিয়ে চাঁদা দাবি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। সর্বশেষ যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সমস্যার সমাধান না হলে তারাও সড়কে সিএনজি নামাবেন না এবং বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দেন।

সিরাজগঞ্জ থেকে নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকায় একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে আসা যাত্রী মোহাম্মদ বিন ইয়ামিন বলেন, গন্তব্যে যাওয়ার জন্য এসে দেখেন সব ধরনের যান চলাচল বন্ধ। হঠাৎ এ পরিস্থিতিতে তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।

নিয়ামতপুর থেকে আদালতের কাজে নওগাঁ শহরে আসা আরেক যাত্রী মোহাম্মদ নুরুজ্জামান জানান, বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলাচল বন্ধ। কখন আবার স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তিনি।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বলেন, সকালে যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলেও পরে তা মীমাংসা করা হয়। তবে পরবর্তীতে এক সিএনজি চালকের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি আবার অবনতির দিকে যায় এবং বাস চলাচল বন্ধ রাখা হয়।

নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, প্রায়ই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তিনি অভিযোগ করেন, বাস শ্রমিকরা সিএনজি চলাচলে বাধা দেন এবং প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

সুইসাইড নোটে মিমো সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিয়ে দেওয়া হোক

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

‘আমেরিকায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় বাংলাদেশ’

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষক ও সহপাঠী পুলিশ হেফাজতে

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App