×

রাজশাহী

নামাজের ভিডিও করায় কনটেন্ট ক্রিয়েটরকে পিটুনি

Icon

মোঃ আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

নামাজের ভিডিও করায় কনটেন্ট ক্রিয়েটরকে পিটুনি

ছবি: কাগজ প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে তারাবি নামাজের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। 

রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে, শনিবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার এই ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের সময় ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, ‘তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’। 

এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই পরে এলাকাবাসী কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন। খবর পেয়ে থানা পুলিশ এলে তাকে তাদের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

তিনি আরো জানান, তাকে গ্রেপ্তার করার পর আদালতে প্রেরণ করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটারদের মতামত নিয়ে ভিডিও কনটেন্ট বানিয়ে এলাকার মধ্যে আলোচনায় আসেন কাউসার আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

উন্নয়ন যেন ফাইলেই বন্দি স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App