×

রাজশাহী

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আত্মরক্ষার্থে ভুক্তভোগী নারী ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন ভুক্তভোগী ওই নারী।

রোববার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি জোরপূর্বক তাকে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আত্মরক্ষার জন্য ওই নারী হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গে আঘাত করেন।

আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

আরো পড়ুন : আদালত চলাকালেই ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে

পরিবারের দাবি, নজরুল ইসলাম এর আগেও বিভিন্নভাবে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। সামাজিক মানসম্মানের কথা বিবেচনা করে বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি। ঘটনার দিন ওই নারী ঘরে বসে পায়ের নখ কাটছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন এবং একপর্যায়ে ধস্তাধস্তির মাধ্যমে বিছানায় ফেলে দেওয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি পূর্বেও তার স্ত্রীকে উত্ত্যক্ত করেছেন। ঘটনার সময় তার স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভ্রম রক্ষায় আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

চেকপোস্ট দেখে পালানোর সময় উল্টে গেলো অটোরিকশা, সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

চেকপোস্ট দেখে পালানোর সময় উল্টে গেলো অটোরিকশা, সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

 ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

নাহিদ ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App