×

রাজশাহী

‘আই লাভ ইউ হারুন’ লিখে তরুণীর কাণ্ড

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

 ‘আই লাভ ইউ হারুন’ লিখে তরুণীর কাণ্ড

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি নামের এক তরুণী। ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পরিবারের সাথে টানাপোড়েন ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পাখি (২১) নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা ইদ্রিস আলীর মেয়ে। রাজশাহীতে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার এ সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন।

মৃত্যুর আগমুহূর্তে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে, ‘আমি রেজিনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’

পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান।

নগরীর রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা হয়নি। ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিকে টানাপোড়েন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তরুণী মাদকাসক্ত হয়ে গিয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়ে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App