×

সারাদেশ

আইপিইউ : এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের এক বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভাতে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সেশনে আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ সমাবেশে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেয়ার দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। স্পিকার বলেন, বৈঠকে এশিয়া প্যাসিফিক গ্রুপের ৩২টি সদস্য রাষ্ট্র উপস্থিত ছিল এবং তারা পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সব এজেন্ডা সমাধানে অংশ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App