×

বিনোদন

‘পুলসিরাত’ সিনেমায় বুবলী

Icon

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘পুলসিরাত’ সিনেমায় বুবলী
বিনোদন ডেস্ক : শাকিব খানের সঙ্গে এ বছরে মুক্তি পাওয়া ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়া মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা তাকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে। এবার নতুন সিনেমার খবর দিলেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। বছরের শেষে এই চমক দিলেন অভিনেত্রী নিজেই। ‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি তার ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলী। পুলসিরাতের গল্পে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। পুলসিরাত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। অভিনয় করবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। আছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। বুবলী এখন ব্যস্ত আছেন জসীম উদ্দিন জাকিরের ‘মায়া’ সিনেমার শুটিংয়ে। গত মঙ্গলবার নেত্রকোনার সুসং দুর্গাপুরে সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মায়ায় বুবলীর সঙ্গে আছেন জিয়াউল রোশান। শাকিব খানের পর রোশানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন বুবলী। ‘পুলসিরাত’ এ জুটির সপ্তম সিনেমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App