×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

Icon

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী  : শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল
কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে যেতে চাই না। গতকাল শনিবার সকালে রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুল অডিটোরিয়ামে মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের বুথ ভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আইডি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বার বার সরকার গঠন করার সুযোগ পেয়েছে বলেই আজকে এত উন্নয়ন সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্রুততম উন্নয়নশীল দেশের মধ্যে একটি। আমরা উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিক পাওয়ার জন্য কাজ করেছি। আমরা আমাদের এলাকায় মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো নির্বাচনী এলাকায় ৪২৫ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। তিনি বলেন, ঢাকা- ৯ সংসদীয় এলাকায় আওয়ামী লীগ সরকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার বেডে উন্নীত করেছে, খিলগাঁও ফ্লাইওভার নির্মাণ করেছে, কমলাপুর স্টেডিয়াম নির্মাণ করেছে, শিক্ষা, স্বাস্থ্য, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন করেছে। এত উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য। প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা নির্বাচন উপলক্ষ্যে একটা উন্নয়ন বার্তা (লিফলেট) তৈরি করেছি। আপনারা ভোটারদের হাতে এই লিফলেট দিয়ে ভোট চাইবেন। বিএনপির আমলে এই এলাকার কী অবস্থা ছিল, আর এখন কী অবস্থা- এটার একটা তুলনামূলক চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। সাবের চৌধুরী বলেন, নির্বাচনের পর কর্মীদের জন্য কিছু করার চিন্তাভাবনা আমার আছে। এই স্মার্ট কার্ড দিয়েই নির্বাচনের পর আমরা প্রকৃত কর্মীদের চিনতে চাই। যারা ত্যাগ স্বীকার করবে, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের কমিটিতে যাচাই-বাছাই করে তাদের ভালো পদগুলো দেয়া হবে। এ সময় তিনি প্রায় ২ হাজার স্মার্ট কার্ড ও উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App