×

খবর

বাংলাদেশ ডানস ১০০ প্রকাশনার মোড়ক উন্মোচন

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : জমকালো আয়োজনের মাধ্যমে ঢাকায় হয়ে গেল বাংলাদেশ ডানস ১০০ প্রকাশনার মোড়ক উন্মোচন। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেড দেশের অর্থনীতির ১৫টি প্রধান খাতে অবদান রাখা ১০০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই এই প্রকাশনা বের করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এসএএমই (সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেড) এর সিইও রাজেশ মিরচান্দানি, ডি অ্যান্ড বি ডেটা অ্যান্ড অ্যানালিটিকস লিমিটেডের সিইও জারা মাহবুব। ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও, জারা মাহবুব ডানস ১০০-এ মনোনয়ন জমা দেয়ার জন্য প্রকাশনার মোড়ক এবং ওয়েবসাইটের ইউআরএল উন্মোচন করেছেন। বিভিন্ন বহুজাতিক কোম্পানি, ব্যাংক, ব্যবসায়িক চেম্বার, শিল্প বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এই আয়োজন। সালমান এফ রহমান বলেন, বেসরকারি খাতের অগ্রগতির জন্য আমাদের মূলধন এবং বৈদেশিক বিনিয়োগ দরকার। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের মতো সংস্থাগুলো আমাদের কোম্পানিগুলিকে এগিয়ে নিতে বিভিন্ন সমাধান দিতে পারবে। বাংলাদেশ ডানস ১০০ অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। তারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে যে বাংলাদেশ প্রস্তুত। অনুষ্ঠানে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের সিইও রাজেশ মিরচান্দানি ডিঅ্যান্ডবি-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি তার ভাষণে প্রতিষ্ঠানের ইতিহাসও তুলে ধরেছেন। ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও মিসেস জারা মাহবুব বলেন, এই প্রকাশনাটি শুধুমাত্র ডিএন্ডবি দ্বারা অনুমোদিত অসামান্য ব্যবসার একটি তালিকা নয়, এটি আমাদের দেশের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটি শক্তিশালী প্রমাণও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবেন

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবেন

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

‘জ্বালানি নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই’

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App