×

শেষের পাতা

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বদলে যাচ্ছে : সাবের হোসেন চৌধুরী

Icon

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার যোগ্য 
নেতৃত্বে বাংলাদেশ
বদলে যাচ্ছে : সাবের হোসেন চৌধুরী
কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে স্মার্ট, আধুনিক ও উন্নত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ বদলে গেছে, বদলে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। গতকাল রবিবার বিকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে এবং ওয়াজেদ আলী ও সাঈমা তাসনীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুস ছালাম। আরো উপস্থিত ছিলেন মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন প্রমুখ। সাবের হোসেন চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেখানে শিক্ষা নেই সেই জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। জাতির পিতা শিক্ষাকে আমাদের মৌলিক অধিকার হিসেবে সংবিধানভুক্ত করে গেছেন। নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস, দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে। অন্যান্য এলাকার চেয়ে ঢাকা-৯ নির্বাচনী এলাকা কয়েক ধাপ এগিয়ে রয়েছে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের এলাকায় রয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা জাতীয় মেধা তালিকায় চতুর্থ। কমলাপুরে দেশের ৪ নম্বর জাতীয় স্টেডিয়াম ছাড়াও জাতীয় নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশের প্রথম ফ্লাইওভার রয়েছে এই এলাকায়। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ তৎপরতা কমাতে ইতোমধ্যে আমরা ৪২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ১৫ বছর আগে কেউ কি চিন্তা করেছিল রাজধানীর বুকে চলবে মেট্রোরেল? কেউ এই কথা কল্পনাও করেনি। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য। আমরা যারা এই এলাকায় বসবাস করি, এই মেট্রোরেলের মাধ্যমে পুরো ঢাকা শহরে যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে। এতে করে আমরা কম সময়ে, কম খরচে, নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারব। নবীন বরণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App