সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ : সাবের হোসেন চৌধুরী
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : ধর্মীয় ও সা¤প্রদায়িক স¤প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, আমরা সরকারে থাকি বা না থাকি সা¤প্রদায়িক স¤প্রীতির যে কথা জাতির পিতা বলে গেছেন, সংবিধানেও সেটি উল্লেখ রয়েছে। আমরা তাতে বিশ্বাসী। ধর্মীয় ও সা¤প্রদায়িক স¤প্রীতি আমাদের জাতীয় ঐক্যের অন্যতম স্তম্ভ। দুর্গোৎসবের নবমীর দিন গতকাল সোমবার বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি আয়োজিত
বরদেশ্বরী স্মরণিকার মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃণ¥য় চক্রবর্তী, সাবেক অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বরদেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস। এই অনুষ্ঠান শেষে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা-৯ আসনকে সা¤প্রদায়িক স¤প্রীতির অন্যতম উদাহরণ উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতি বলতে যা বোঝায় সেটি এই আসনে রয়েছে। মন্দিরের জায়গা থেকে পানির পাম্প এবং মসজিদে যাতায়াতের জন্যও মন্দিরের জায়গা দেয়া হয়েছে। এর চেয়ে বড় স¤প্রীতির উদাহরণ আর কি হতে পারে?
দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সামনে নির্বাচন। কিন্তু আমি এই আয়োজনে নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি আশা করি, প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন, তা জনগণ দেখছেন। তারা তাদের বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেবেন।?
সুষ্ঠুভাবে পূজা উদযাপন হওয়ায় প্রশাসন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নেবেন। আগামী ৩/৪ দিনের মধ্যে দেশে ফিরব।? এসেই মন্দির কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করব।
চিত্ত রঞ্জন দাস বলেন, আমাদের এই ওয়ার্ড সা¤প্রদায়িক স¤প্রীতির তীর্থভূমি। উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পুলিশসহ প্রশাসনের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
