×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : বিরোধী দল না, আমরা নিজেরাই চাই অবাধ নিরপেক্ষ নির্বাচন

Icon

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী  : বিরোধী দল না, আমরা নিজেরাই চাই অবাধ নিরপেক্ষ নির্বাচন
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, জানি না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা। তিনি যদি করতে পারেন আমি বলব আমাদের এলাকায় এসে নির্বাচন করেন। আমরা সেই চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আমাদের মধ্যে কোনো দুর্বলতা নেই। আমরা কাউকে ঠকিয়ে কিছু করি না, কারোর ওপর কোনো অবিচার করি না, বরং আমরা আমাদের সাধ্যের বেশি গিয়ে কাজ করার চেষ্টা করেছি। গতকাল শনিবার বিকালে রাজধানীর মুগদা এলাকার ৭১ নম্বর ওয়ার্ডের ৫ ও ৬ নম্বর ইউনিটের মুরুব্বিদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা জনগণের জন্য কাজ করেছি। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা কাজ করেছি সততার সঙ্গে। অন্য কোনো স্বার্থের কথা চিন্তা করে কাজ করিনি। সুতরাং, আমি কেন চাইব না অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। আমি চাই, প্রতিযোগিতা হোক। তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের সময়ে মানুষকে দেয়া কথা ও কাজের মধ্যে যাদের মিল আছে এমন ব্যক্তিকেই আপনারা ভোট দেবেন। সাবের হোসেন চৌধুরী বলেন, অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকায় অপরাধ কম হওয়ার জন্যই আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। আমরা চাই মানুষ যেন শান্তিতে থাকে। আমরা ধাপে ধাপে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত বলেন, আজ থেকে ১০ বছর আগে কেউ কি চিন্তা করেছিল রাজধানীর বুকে চলবে মেট্রোরেল? কেউই এ কথা কল্পনাও করিনি। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য। আগামী মাসের মধ্যে কমলাপুরে মেট্রোরেল চালু হবে জানিয়ে তিনি বলেন, আমরা যারা এই এলাকায় বসবাস করি, এই মেট্রোরেলের মাধ্যমে পুরো ঢাকা শহরে যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে। এতে করে আমারা কম সময়ে, কম খরচে, নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারব। এ সময় খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App