×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : ঘাতকরা ঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করতে পারেনি

Icon

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী : ঘাতকরা ঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করতে পারেনি
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশকে মানতে পারেনি তারাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। কিন্তু ঘাতকরা তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। তারই কন্যা শেখ হাসিনা পিতার দেখানো স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। গতকাল রবিবার বিকালে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়ামে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা থানা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন বিপ্লবী এবং সাধারণ সম্পাদক নিলুফা রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারওয়ার। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শারমিন সুলতানা লিলি। সাবের হোসেন চৌধুরী বলেন, ১৯৭৫ সালে শেখ হাসিনাকে হত্যা করতে পারে নাই বলেই ২১ আগস্ট ১৩টি গ্রেনেড হামলা চালিয়েছে। সেদিন যদি একটি গ্রেনেড গাড়িতে পড়ত তাহলে শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য হয়ে যেত। এই অপশক্তি আবারো দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে। সাবের চৌধুরী আরো বলেন, ঘাতকরা জানত একটি দেশে মেধাবী না থাকলে দেশটি কোনো সময় এগিয়ে যেতে পারে না। তাই তারা পরিকল্পনা করে স্বাধীনতার কিছুদিন আগে দেশটাকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের সঙ্গে রাজনীতি করা যায় না। আমাদের স্বপ্ন হলো এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর আমাদের বিরোধী দলের স্বপ্ন হলো আমাদের নেতৃত্ব শূন্য করা। ১৯৭১ সালে আমরা দেশটাকে স্বাধীন করেছি ঠিকই, কিন্তু এখনো আমাদের দেশে শত্রæ রয়ে গেছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা আগামী নির্বাচনে আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করে বিজয়ী হয়ে সরকার গঠন করব। আর তিনি নির্বাচিত হলেই আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আওয়ামী লীগের হাতেই এদেশে জনগণ সব থেকে বেশি নিরাপদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App