×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : বঙ্গবন্ধুর ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি

Icon

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী  : বঙ্গবন্ধুর ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার অসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ১৯৭৫ সালে ঘাতকরা শুধু তাকেই হত্যা করেনি, তারা তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। যারা এই হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিল, যারা হত্যার পরিকল্পনা করেছে তারা সবাই বাংলাদেশের শত্রæ। গতকাল শনিবার বিকালে রাজধানীর সবুজবাগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সব শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধের ময়দানে একটি প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছিলাম। বিজয়ের আগ মুহূর্তে তারা দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এর কারণ, তারা এই জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে সোজা হয়ে দাঁড়াতে দেবে না বলেই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আর ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল দেশকে নেতৃত্বশূন্য করার জন্য। তিনি বলেন, শেখ হাসিনাকে ১৯৭৫ সালে হত্যা করতে পারেনি বলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। সেদিন যদি একটি গ্রেনেড গাড়িতে পড়ত তাহলে পুরো আওয়ামী লীগের নেতৃত্বশূন্য হয়ে যেত। এই অপশক্তি যখনই সুযোগ পাবে তখনই দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে বাংলাদেশে যেন এমন একটি ঘটনা আর না ঘটে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, মানুষ উন্নয়ন চায়, শান্তিতে থাকতে চায়, হরতাল চায় না, স্কুলে যেন ঠিকমতো যেতে পারে সেটা চায়। আমরাও কোনো আগুনসন্ত্রাস চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। আর এই শান্তির ধারাকে ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়ন হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App