×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : বাংলাদেশের জন্য পরিবেশবান্ধব ইট অতি জরুরি

Icon

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী  : বাংলাদেশের জন্য পরিবেশবান্ধব ইট অতি জরুরি
কাগজ প্রতিবেদক : বাংলাদেশের জন্য পরিবেশবান্ধব ইট অতি দ্রুত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে সময় এসেছে আমাদের পরিবেশের জন্য, কৃষিজমির উর্বরতা রক্ষার জন্য, খাদ্যসংকট রোধ করার জন্য, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও পরিবেশবান্ধব ইট নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জন্য পরিবেশবান্ধব ইট অতি জরুরি। রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে গতকাল শনিবার দুপুরে পরিবেশবান্ধব ইট প্রযুক্তিবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড, বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের সচিব আসাদুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. লতিফুল বারি প্রমুখ। সাবের চৌধুরী বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য যদি আমাদের নতুন কোনো টেকনোলজি আনতে হয় তাহলে সেটা আমরা আনতে রাজি আছি। আমাদের পরিবেশ ঠিক থাকতে হবে। আমারা দেখছি, ইট তৈরির জন্য কৃষিজমির উপরের অংশ থেকে মাটি কেটে নেয়া হয়। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়। কাঠ ও কয়লা দিয়ে ইট পোড়ানোর সময় নির্গত ধোঁয়া পরিবেশদূষণের মাত্রাও বাড়িয়ে দেয়। ফলে একদিকে অক্সিজেন উৎপাদক গাছ কমে যাচ্ছে, অন্যদিকে ইটের ভাটা থেকে বিষাক্ত কার্বন গ্যাস ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে করে পরিবেশ ও আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি থেকে পরিবেশ বাঁচাতে হবে। এজন্য বাংলাদেশে পরিবেশবান্ধব ইট তৈরি জরুরি হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App