×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : তৃণমূলই আ.লীগের সবচেয়ে বড় শক্তি

Icon

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী  : তৃণমূলই আ.লীগের সবচেয়ে বড় শক্তি
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল থেকে সংগঠনকে সাজাতে চাচ্ছেন। কেননা তৃণমূলের শক্তিই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। গতকাল রবিবার বিকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে মুগদা থানাধীন ওয়ার্ড ও ইউনিটের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীমের সভাপতিত্বে ও মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭১নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল প্রমুখ। সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ আবার নতুন করে সংগঠনকে গুছাচ্ছে। আর এই নতুন ধারায় সবচেয়ে বড় ভূমিকায় রয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। যারা আওয়ামী লীগকে শুধু নেতৃত্বই দেন না তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। বর্তমানে তারই কন্যা শেখ হাসিনা নেতৃত্বে স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। কেউ যদি আওয়ামী লীগ করে কিছু পাওয়ার জন্য, সংগঠনের নাম ব্যবহার করবে, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, বাণিজ্যিকভাবে সুযোগ সুবিধা নেবে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সেই ব্যক্তির কোনো সংগঠন হতে পারে না। সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগে থেকে যদি কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল বা মানুষের কোনো ক্ষতি করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে দেব। এমন লোকদের আমরা আমাদের সংগঠনের চাই না। সংগঠনে তাদের কোনো জায়গা থাকবে না। তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। যাদের কথা কেউ শুনে না, যাদের কেউ গুরুত্ব দেয় না, যাদের কণ্ঠটা দুর্বল আমরা তাদের কথা শোনার চেষ্টা করি। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। কাজ করলে ভুল হতে পারে। তবে আমরা জেনেশুনে কারো কোনো ক্ষতি করি না। আমরা ঢাকা-৯ নির্বাচনী এলাকাকে একটি মডেল ও আদর্শ এলাকা হিসেবে শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App