×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : প্লাস্টিক ব্যবহারকে ‘না’ বলতে হবে

Icon

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী : প্লাস্টিক ব্যবহারকে ‘না’ বলতে হবে
কাগজ প্রতিবেদক : প্লাস্টিক ব্যবহারকে সম্পূর্ণভাবে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, প্লাস্টিক ব্যবহারের পর আমরা ছুড়ে ফেলি। তা নদী ও সমুদ্রে গিয়ে পড়ে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রতিটি জিনিসের যোগান নির্ভর করে চাহিদার ওপর। যদি চাহিদা না থাকে, তবে যোগান আসবে না। আমরা যদি প্লাস্টিক ব্যবহার না করি তাহলে যোগান কমে যাবে। তাহলেই প্লাস্টিকমুক্ত পরিবেশ পাওয়া যাবে। ‘ডিজিটাল প্রযুক্তি : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুযোগ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার এআইইউবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন এন্ড পাবলিক পলিসি ফোরাম (এসটিআইপিপিএফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজনে করে। প্যানেল আলোচনায় আরো ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, বুয়েটের অধ্যাপক ড. এ এফ এম সাইফুল আমিন, বিএএসএফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুল হাসান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান এবং বুয়েট অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত। আলোচনার আগে ‘প্রোপসড ইইউ করপোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স অ্যাক্ট’ বিষয়ক মডেল ইউরোপীয় সংসদ বিতর্কের আয়োজন করা হয়। প্যানেল আলোচনায় সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকের ব্যবহার থেকে আমাদের সরে আসতে হবে। প্লাস্টিকের বিকল্প বের করতে হবে। যখন প্লাস্টিক ছিল না তখনো আমাদের জীবন চলত। তাই এদিকে আরো বেশি বেশি গবেষণা বাড়াতে হবে। আমরা প্লাস্টিকের নেতিবাচক ব্যবহার নিয়ে কথা বলব, আর নিজের বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল রাখব না, এটা যেন না হয়। এই বিশ্ববিদ্যালয়টি (এআইইউবি) একটি ‘প্লাস্টিক ফ্রি’ ক্যাম্পাস হোক সেই প্রত্যাশা রাখি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App