×

শেষের পাতা

তথ্যমন্ত্রী : পরিবেশ রক্ষায় ব্যর্থ হলে কাঠগড়ায় দাঁড় করাবে পরের প্রজন্ম

Icon

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তথ্যমন্ত্রী : পরিবেশ রক্ষায় ব্যর্থ হলে কাঠগড়ায় দাঁড় করাবে পরের প্রজন্ম
কাগজ প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস দরকার। পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, বন সৃজন অন্য কারো জন্য নয়, নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। গতকাল সোমবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব ড. ফারহিনা আহমদ। তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের নিত্য সঙ্গী। সমস্ত বিরূপ প্রভাব বাংলাদেশে দৃশ্যমান। সে জন্যই পরিবেশ সংরক্ষণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক সাফল্যের স্বাক্ষর রেখেছি। সে জন্যই ২০১৫ সালে শেখ হাসিনাকে পরিবেশ সংরক্ষণে বিশ্বের সর্বোচ্চ পদক ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত করা হয়, যা জাতির জন্য বিপুল সম্মান ও স্বীকৃতির পরিচায়ক। ড. হাছান বলেন, বাংলাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ, মাথাপিছু সর্বনি¤œ কৃষি জমি এবং আয়তনের দিক দিয়ে বিশ্বের ৯২তম দেশ। এরপরেও ধান ও মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম এবং খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। ছোট্ট একটি দেশে প্রধানমন্ত্রীর অনন্য ব্যবস্থাপনাতেই এটি সম্ভবপর হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বছরে বিশ্বে ৪শ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়। এর মধ্যে বাংলাদেশ প্রায় ৩ হাজার টন প্লাস্টিক উৎপাদন হয়। বিশ্বব্যাপী ১১ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়। এ অবস্থা চললে বিশেষজ্ঞদের মতে ৫০ বছরে অনেক জায়গা মৎস্যশূন্য হয়ে যাবে, থাইল্যান্ডের সমুদ্র অনেকটা মৎস্যশূন্য হয়ে গেছে। আবার প্রতিদিন দেড়শ থেকে দুইশ প্রজাতির প্রাণি প্রায়বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর মধ্যে প্রায় ১৩৭টি প্রজাতি বিলুপ্ত হচ্ছে বনভূমি উজাড় হওয়ার কারণে। পরিবেশের এসব বিপর্যয় রোধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিবেশ সচেতন। আসুন সবাই মিলে দেশ গড়ি, পরিবেশ রক্ষা করি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। বিশ্বের সামনে পরিবেশগত তিনটি চ্যালেঞ্জের কথা তুলে ধরে সাবের হোসেন চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র?্য হারানো এবং প্লাস্টিক বিস্ফোরণের অভিঘাত মোকাবিলা করছে। বাংলাদেশও এই অভিঘাতের বাইরে নয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে। পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে জানান, প্লাস্টিক দূষণ রোধে দশ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুজ্জামান মো. সালেহ রেজা ও বগুড়ার বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন সভাপতি ড. এস এম ইকবালকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড ২০২২ দেয়া হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা জীবানন্দ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম মফিজুল ইসলাম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটিকে (বেডস) দেয়া হয় জাতীয় পরিবেশ পদক ২০২২। পাশাপাশি ৬টি শ্রেণিতে নির্বাচিত ১৮ জনকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ এবং সামাজিক বনায়নে অংশগ্রহণকারী সর্বোচ্চ লভ্যাংশপ্রাপ্ত ৫ জন মহিলা ও ৫ জন পুরুষকে পুরস্কার তুলে দেয়া হয়। পরে অতিথিরা পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App