×

রাজনীতি

রাশেদ খানের প্রশ্ন

আগে বায়তুল মালের চাঁদা, নাকি বউয়ের চিকিৎসা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০১ পিএম

আগে বায়তুল মালের চাঁদা, নাকি বউয়ের চিকিৎসা

ফাইল ছবি

আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা— এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। 

সোমবার (৪ মে) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তুলেন তিনি।

পাঠকের জন্য তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো:

আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না! এ জন্য ইসলাম ও ধর্মের দোহাই কিংবা বিভিন্ন আয়াত সামনে এনে ব্রেন ওয়াশ করে অর্থ নেওয়া কি এক প্রকার ধোঁকাবাজি বা চাঁদাবাজি নয়? হ্যাঁ, একটি দল যদি প্রকৃতপক্ষে ইসলামিক আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, এই অধিকার তার আছে। কিন্তু ইসলাম কায়েমের নামে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা নেওয়া কি শরিয়াসম্মত? হয়তো এ জন্যই এনসিপি নেতা এমপি হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, জামায়াতে ইসলামী কি ইসলামিক দল? 

সম্প্রতি জামায়াত নেতা এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেবের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে তিনি বলছেন, বায়তুল মালের মাসিক ৫ হাজার টাকা দিতে পারো না, কিন্তু বউয়ের চিকিৎসার জন্য ২ লাখ  টাকা খরচ করে ফেলো....! এখন জামায়াত-শিবির যদি তাদের দল চালানোর জন্য কোরআন-হাদিসের রেফারেন্স দিয়ে ও উপরোক্ত টাইপের উদাহরণের মাধ্যমে অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে, সেটা ইসলামের সঙ্গে কপটতা ছাড়া আর কিছু না। যারা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, ইসলামের নাম ব্যবহার করে এমন কপটতা তাদের জন্যও বিব্রতকর। 

ইসলামের নামে এমন কপটতা বন্ধে সবার সোচ্চার হওয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App