×

রাজনীতি

বগুড়া-৬ উপনির্বাচন

জামায়াতের প্রার্থী ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

জামায়াতের প্রার্থী ঘোষণা

ছবি: আবিদুর রহমান সোহেল

বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন পেয়েছেন আবিদুর রহমান সোহেল। তিনি বগুড়া শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

জানা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। সেই নির্বাচনেও জামায়াতের প্রার্থী ছিলেন আবিদুর রহমান সোহেল। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে। তফশিল অনুযায়ী, এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।

উপনির্বাচনে ওই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

 ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

নাহিদ ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App