এনসিপির নাহিদসহ সংসদে যাচ্ছেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
নাহিদ ইসলাম, আখতার হোসাইন, আবদুল হান্নান মাসউদ ও হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা নির্বাচন করলেও ছয়জন নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই ছয়জন এবারের জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন। জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলটি গঠিত হয়।
জয়ী হলেন যারা-
এনসিপির নেতাদের মধ্যে ঢাকা-১১ আসনে জয়ী হয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর-৪ আসন থেকে জয়ী হয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসাইন। কুমিল্লা-৪ আসন থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জয়ী হয়েছেন। নোয়াখালী-৬ আসনে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। কুড়িগ্রাম-২ থেকে যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। জামায়াত-এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন।
