×

রাজনীতি

জামায়াত আমিরের সমাবেশ ৩ জেলায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

জামায়াত আমিরের সমাবেশ ৩ জেলায়

ফাইল ছবি

আজ মঙ্গলবার বৃহত্তর ময়মনসিংহ বিভাগে তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ কটিয়াদী কলেজ মাঠ, দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ এবং দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

কটিয়াদি সরকারি কলেজ মাঠে জামায়াত আমিরের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। ভোর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমিরের বক্তব্য শুনবার জন্য মানুষ উপস্থিত হবেন। নির্বাচনের আগে জামায়াতের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App