×

রাজনীতি

কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম

কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের পক্ষ থেকে নেতাকর্মীদের তার সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App