যুক্তরাজ্য সমাবেশে যেসব বার্তা দেবেন শেখ হাসিনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
শেখ হাসিনা
যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর এক সমাবেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশের আয়োজন করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ দাবি করে তারা ওই আয়োজনের একটি পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে।
সূত্রের খবর, সমাবেশে আওয়ামী লীগের কর্মী সমর্থদের প্রতি বিশেষ বার্তা দেবেন শেখ হাসিনা। আগামী দিনে বাংলাদেশে কোন পথে চলবে আওয়ামী লীগ দল, সেই নিয়েও কথা বক্তব্য রাখবেন হাসিনা। পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার রূপরেখাও গড়ে দিতে পারেন তিনি। এমনকি দলের আগামী কর্মসূচি নিয়েও বার্তা দেবন তিনি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে বারবার হামলার মুখে পড়েছে আওয়ামী লীগের নেতা থেকে কর্মী সমর্থকেরাও। সেই সম্বন্ধেও বক্তব্য রাখবেন হাসিনা।
প্রসঙ্গত, সম্প্রতি আরো দুটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হাসিনা। ইউরোপের দেশেই ছিল সেই সব কর্মসূচি। গত সপ্তাহে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ বলেও চিহ্নিত করেন তিনি। তারপরেই হাসিনার কন্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি), হাসিনার মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে খানিকটা ‘ব্যাকফুটে’ রয়েছে ইউনূস সরকার। বিশেষ করে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ইউনূস সরকারের উপর ক্ষোভ আরো বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি সেই সুযোগকে কাজে লাগিয়েই আরো একবার পদ্মাপাড়ের রাজনীতির ময়দানে নিজের জমি শক্ত করতে চাইছেন শেখ হাসিনা।
আরো পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব, মূল কারণ কী?
