×

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের গোপন ভিডিও করলেন এলডিপি নেতা, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের গোপন ভিডিও করলেন এলডিপি নেতা, অতঃপর...

শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের গোপন ভিডিও করেছেন বলে অভিযোগ উঠেছে এলডিপির কেন্দ্রীয় নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরের বিরুদ্ধে। এই অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এলডিপি’র দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ ৩১ আগস্ট বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর নেতৃতে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনায় অংশ গ্রহণ করেন।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, উক্ত আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ’র বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে ভিডিও রেকর্ড করেন। যাহা গর্হিত অপরাধ। তাহার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাহাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়াও কেন তাহাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।’

আরো পড়ুন: সংবিধান সংশোধনে ড. কামালের কাছে প্রস্তাব চেয়েছেন প্রধান উপদেষ্টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App