×

অন্যান্য

লেবাননের প্রবাসী ভাইদের ফিরিয়ে আনতে হবে: ববি হাজ্জাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

লেবাননের প্রবাসী ভাইদের ফিরিয়ে আনতে হবে: ববি হাজ্জাজ

লেবাননের প্রবাসী ভাইদের ফিরিয়ে আনতে হবে। ছবি: ভোরের কাগজ

ইসরায়েলকে বিশ্ব মানবতা এবং ইসলামের শত্রু হিসাবে আখ্যায়িত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, হান্টিংটনের সভ্যতার যুদ্ধ তত্ত্বের মাধ্যমে ইসলামকে পশ্চিমা শক্তির মুখোমুখি করা হয়েছে যা সম্পূর্ণ অবান্তর এবং মুসলিম বিদ্বেষ চিন্তার অংশ। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মানবতাবিরোধী জঘন্য যুদ্ধাপরাধ। ইসরায়েল এবং জায়নবাদ হলো মানবতা এবং ইসলামের শত্রু।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনডিএম কর্তৃক আয়োজিত প্যালেস্টাইন এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন। 

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তফাজ্জল হোসেন মিয়াজিসহ এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। 

আরো পড়ুন: ২১ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা করা সম্ভব নয়

ববি হাজ্জাজ বলেন, জায়নবাদ আর বিজেপির হিন্দুত্ববাদ একসূত্রে গাঁথা। ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমাদের চারপাশে ভারত। প্রতিবেশী এইদেশের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চাইলেও বিজেপির হিন্দুত্ববাদ বাংলাদেশের উপর চাপিয়ে দেবার চেষ্টা থাকলে সেটা সম্ভব হবে না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে যা তাদের প্রথম দফা সংলাপে সম্ভব হয় নাই। মাত্র ২১ জনের উপদেষ্টা পরিষদ দেশের একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য যথেষ্ট নয়। আমাদের দায়িত্ব হলো বর্তমান সরকারকে সফল করে তোলা। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা দেশে যে অরাজকতা শুরু করেছে এই সরকারকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তার মোকাবেলা করতে হবে।

এসময় ববি হাজ্জাজ দাবি জানিয়ে বলেন, লেবাননে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বা দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এনডিএমের পূর্বঘোষিত কর্মসূচিটি জাতীয় প্রেসক্লাবের সামনের পরিবর্তে সীমিত আকারে প্রেসক্লাবের অভ্যন্তরের হলরুমে অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App