ভারতের সঙ্গে ফের বাণিজ্য শুরুর পরিকল্পনা নেই পাকিস্তানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত
ভারতের সঙ্গে পুণরায় বাণিজ্য শুরু করার পরিকল্পনা নেই পাকিস্তানের। কাশ্মীরের পরিস্থিতি উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত। এরপর দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ বলেন, কাশ্মীরের পরিস্থিতি আগের মতোই আছে ও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে কোনো আলোচনাও হচ্ছে না।
২০১৯ সালে শুরুতে পিএমএল-এন সরকারের নেতারা একাধিকবার ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক পুনর্মূল্যায়নের জন্য শেহবাজ শরীফ প্রশাসনের ইচ্ছা প্রকাশ করেছেন। ওই বছরের ২৩ মার্চ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লন্ডনে একটি সংবাদ সম্মেলনের সময় বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তানি ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের উপর জোর দিয়েছিলেন।
অধিকৃত জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় বাহিনীর চার কাশ্মীরি তরুণকে হত্যার সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে মুখপাত্র বলেছেন, এটি কাশ্মীরিদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষের বেআইনি ও দমনমূলক কৌশল। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতকে জবাবদিহির আওতায় নিয়ে আসা ও পদক্ষেপ নেয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।
আরো পড়ুন : ইমরান খানের মুক্তি দাবিতে উত্তাল পাকিস্তান, ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন
