×

জাতীয়

সেগুনবাগিচা থেকে দুদকের ভুয়া কর্মকর্তা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৫:০৭ পিএম

সেগুনবাগিচা থেকে দুদকের ভুয়া কর্মকর্তা আটক

ভুয়া কার্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া জাহাঙ্গীর আলম নামে এক প্রতারককে আটক করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।

দুদক সূত্র জানায়, কখনো দুদকের সহকারী পরিচালক, কখনো সহকারী পরিদর্শক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন ইমতিয়াজ আহমেদ নাম ব্যবহার করে। অথচ তার আসল নাম জাহাঙ্গীর আলম বলে দুদক জিজ্ঞাসাবাদে জানতে পারে। আটকের সময় তার কাছ থেকে দেড় লাখ টাকার চেক, বিভিন্ন ব্যক্তির নামে সম্পদের ভুয়া নোটিশ ও জাল আইডি কার্ড উদ্ধার করা হয়।

এর আগেও একাধিক সংঘবদ্ধ চক্র বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের নামে কল্পিত অভিযোগ দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় বেশ কিছু প্রতারককে গ্রেপ্তার করে দুদক। যে কারণে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুদক থেকে সর্বসাধারণকে সচেতন করা হয়। ওই বিজ্ঞপ্তিতে যদি কোনো ব্যক্তি কমিশনের কর্মকর্তা কিংবা কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে টেলিফোন করে বা ব্যক্তিগতভাবে নিজেকে কমিশনের কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বজন পরিচয় দিয়ে অনৈতিক কোনো বিষয়ে তদবির করে, তাহলে টেলিফোনের সত্যতার নিশ্চয়তা এবং প্রতিকার পাওয়ার জন্য তাৎক্ষণিক দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (মোবাইল নং- ০১৭১১-৬৪৪৬৭৫) অথবা দুদকের কল সেন্টার ১০৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App