×

জাতীয়

নারী উন্নয়নে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা অনন্য: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৮:৫৮ পিএম

নারী উন্নয়নে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা বিশ্বে অনন্য উদাহরণ মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু চিন্তা ও মননের গভীরে উপলব্ধি করতেন নারীর সমান অধিকার নিশ্চিত ছাড়া সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নারীর সমান অধিকার, সমমর্যাদা, সাম্য ও স্বাধীনতাকে তিনি প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলেন। আইনি ভিত প্রতিষ্ঠা করেছিলেন। নারীদের রাজনীতিতে আসারও সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেন তিনি। বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা নারীদের সম্মান দিয়েছেন। তিনি বলেছিলেন, যুদ্ধে নির্যাতিত বীরাঙ্গনারা ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়িকে নিজেদের বাড়ি মনে করবেন। নারী উন্নয়নে বঙ্গবন্ধুর এই চিন্তা চেতনা বিশ্বে একটি অনন্য উদাহরণ।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সপ্তম দিনের আলোচনায় মঙ্গলবার (২৩ মার্চ) তিনি এসব কথা বলেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী তাদেরকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। আজকের প্রতিপাদ্য ‘নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা’থিমভিত্তিক আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে।

নারী নেতৃত্বের কথা তুলে স্পিকার বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নারী। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নারী। সংরক্ষিত আসনে আছেন ৫০ জন নারী আর ২৩ জন সরাসরি নির্বাচিত নারী অর্থাৎ মোট ৭৩ জন নারী সদস্য রয়েছেন জাতীয় সংসদে। সংসদের উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী একজন নারী এবং স্পিকার একজন নারী।

ড. শিরিন শারমিন বলেন, বাংলাদেশের নারীরা আজ প্রতিটি ক্ষেত্রে  সফলতার স্বাক্ষর রাখছে। ঘরে বাইরে, কর্মে ক্ষেত্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। ডাক্তার, বৈজ্ঞানিক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে এমনকি গার্মেন্টেস ক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রেই নারীদের দৃশ্যমান উপস্থিতি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রতিটি ক্ষেত্রেই নারীদের অবদান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App