×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় ভার্মা ঢাকায় আসার আগে ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক জীবনে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

সারা দেশে ৭২ বিচারককে ‘ভ্যাকেশন জজ’ হিসেবে নিয়োগ

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

জামায়াত আমির ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

বিদেশিদের আকৃষ্টে পিএসসি পরিবর্তন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র

বিদেশিদের আকৃষ্টে পিএসসি পরিবর্তন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নতুন দরপত্র

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App