বুধবার থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর (আইভেক) স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (IVAC) অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে ছুটির এই সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৭ মে বুধবার এবং ২৮ মে বৃহস্পতিবার সারা দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে ২৭ মে বুধবার সব ভিসা সেন্টারে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। ঈদুল আজহার সরকারি ছুটি শেষে আগামী ৩১ মে রবিবার থেকে ভিসা কেন্দ্রগুলোতে নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সংশ্লিষ্টদের জরুরি প্রয়োজনে ছুটির আগেই ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে যেকোনো আপডেট জানতে ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ করা হয়েছে।’
