×

জাতীয়

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৩১ পিএম

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যার মধ্যে দেশের আটটি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। 

রোববার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকেজ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

কক্সবাজার আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

আজ ট্রেনের ৩ জুনের অগ্রিম টিকিট মিলছে

আজ ট্রেনের ৩ জুনের অগ্রিম টিকিট মিলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App