×

জাতীয়

কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলেজছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

কলেজশিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তেজগাঁওয়ে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ওই কলেজ ছাত্র রিজওয়ান রশিদ। সে সময়ে রশিদের বানানো গো-কার্টটি দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রিজয়ান রশিদের তৈরি করা গো-কার্ট পরিদর্শন করেন। এক পর্যায়ে তিনি রিজয়ান রশিদকে এরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে নিজেই কারটি চালিয়ে দেখেন। তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

গো-কার্ট চালানোর পর তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শুনিয়েছেন রশিদ। তিনি বলেছেন তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত আছেন, বাবার অনুপ্রেরণাতেই গো-কার্ট বানানো শুরু করেন রশিদ।

২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।

প্রধানমন্ত্রী তার তৈরি গো-কার্টটি চালানোয় অভিভূত হয়ে পড়েন রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, যা তাকে অনুপ্রাণিত করেছে।

রশিদ বলেছেন, মোহাম্মদপুর থেকে গো-কার্টপি চালিয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

বিসিবি নির্বাচন আগামীকাল

বিসিবি নির্বাচন আগামীকাল

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App