×

জাতীয়

শেরপুর-৩ আসনে দুপুর পর্যন্ত ২৬.১% ভোটগ্রহণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

শেরপুর-৩ আসনে দুপুর পর্যন্ত ২৬.১% ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ২৬ দশমিক ১ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

তবে ভোটগ্রহণ চলাকালে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। জামায়াত প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, এটি বিএনপির শক্ত ঘাঁটি এবং নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী। একই সঙ্গে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত প্রার্থী ও প্রয়াত নুরুজ্জামান বাদলের ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশের বডিওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, নির্বাচনে ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন ও পরবর্তী সময় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে।

উল্লেখ্য, দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন পরিচালনায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৮ জন নির্বাচন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।

এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App