×

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারের নতুন সময়সূচি কার্যকর করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব ধরনের অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগে এই সময়সূচি ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তফসিলি ব্যাংকগুলোতে নতুন সূচি অনুযায়ী লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আগে ব্যাংক লেনদেন চলত বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারবাজারের লেনদেন নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

আরো পড়ুন : আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) জানিয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে  মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব দোকানপাট ও শপিং মল শুক্রবার থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App