×

জাতীয়

ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেদের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:৩৩ পিএম

ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেদের পরীক্ষা নেবে কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

উচ্চ-আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পারফরম্যান্স ইভ্যালুয়েশন টেস্ট বা যোগ্যতা যাচাই পরীক্ষা নেবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সোমবার (৩০ মার্চ) অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। 

এ সংক্রান্ত নোটিশ অনুসারে আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বর্তমানে ১০৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ২৩০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন। মূলত কর্মকর্তাদের দুর্বলতা ও কাজের গুণগত মানোন্নয়ন, কাজের গতি ও সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা এবং কর্মচারীদের কাজের প্রতি অনুপ্রেরণা জোগাতে এ পরীক্ষা প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। 

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাক্ষাৎকার নেবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ শীর্ষ চারজন আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রধান করে চার সদস্যের এই যাচাই-বাছাই কমিটি মৌখিক পরীক্ষা নেবে। অপর তিনজন হলেন— অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূইয়া, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিটার আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিটার অনিক আর হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

নিত্যপণ্যে কর ছাড়, বিলাসপণ্যে বাড়তি করের পরিকল্পনা

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট নিত্যপণ্যে কর ছাড়, বিলাসপণ্যে বাড়তি করের পরিকল্পনা

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App