×

জাতীয়

সংসদে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের অভিষেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

সংসদে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের অভিষেক

ছবি: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

পবিত্র ঈদুল ফিতর-এর বিরতি শেষে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশন।

রোববার (২৯ মার্চ) বিকেল তিনটায় অধিবেশন শুরুর পর প্রথমবারের মতো সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৩ দিনের বিরতির পর শুরু হওয়া এ অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কায়সার কামাল, যা সংসদে তার আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ বহাল রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে। তবে এখনো ২০টি অধ্যাদেশ নিয়ে মতবিরোধ রয়েছে।

জানা গেছে, বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে সব অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে। আর চলতি অধিবেশনেই, অর্থাৎ ১১ এপ্রিলের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, শনিবার সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ নিশ্চিত করা। পাশাপাশি সংসদের সাউন্ড সিস্টেমে বিদ্যমান সমস্যার তদন্তে একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শনে প্রতিমন্ত্রী, ক্ষতি রোধের আশ্বাস

রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শনে প্রতিমন্ত্রী, ক্ষতি রোধের আশ্বাস

শ্রমিক কর্মবিরতির ফলে রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

শ্রমিক কর্মবিরতির ফলে রংপুরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

তেল কারসাজিতে ভ্রাম্যমাণ আদালতের হানা

তেল কারসাজিতে ভ্রাম্যমাণ আদালতের হানা

 বিপিসি-পেট্রোবাংলার বকেয়া আদায় ও সিন্ডিকেট বন্ধে আইনি নোটিশ

বিপিসি-পেট্রোবাংলার বকেয়া আদায় ও সিন্ডিকেট বন্ধে আইনি নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App