×

জাতীয়

স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সংগীত, কবিতা, নাটক, আলোচনা ও আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন সম্প্রচার করা হবে সারাদিনজুড়ে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এরপর দুপুর ১২টায় প্রচারিত হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি।

‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’ শিরোনামের সংগীতানুষ্ঠান, দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। যেখানে গান পরিবেশন করবেন দিঠি, আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বনিক, অন্তর, মৌসুমী ইকবাল ও রাফিজা আক্তার।

১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান।এই অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর দেড়টায়। স্বরচিত কবিতা পাঠ, আর বিকাল ৫টায় আরেকটি সংগীতানুষ্ঠান প্রচারিত হবে  বিকাল সাড়ে ৪টায়। বিশেষ আলোচনা অনুষ্ঠান থাকছে সন্ধ্যা ৬টা।

আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক ‘ওঁরা ছিলেন বলেই’ রাত ৯টায় প্রচারিত হবে । শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম. ম. মোর্শেদ, মারুফ আকিব ও সাবিহা জামান প্রমুখ।

আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’ রাত ১০টায় সম্প্রচারিত হবে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনা ও নাদিয়া হকের উপস্থাপনায় সাজানো এই আয়োজনে থাকবে একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তি। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন সামিনা চৌধুরী ও স্বরলিপি।

এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনা এবং জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মগবাজারে শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

মগবাজারে শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App