×

জাতীয়

সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী

৩ লঞ্চকে জরিমানা, ৪৩ জন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম

৩ লঞ্চকে জরিমানা, ৪৩ জন আটক

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘাটে উপস্থিত অন্যান্য লঞ্চের মালিক ও চালকদের সময়মতো যাত্রী পরিবহনে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।

যাত্রী হয়রানি, অনিয়ম এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিপজ্জনকভাবে ও অবৈধ উপায়ে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনও কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এদিকে গতকালের (১৮ মার্চ) লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হওয়া যাত্রীদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে বলে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। যাত্রীদের সচেতনভাবে চলাচল করতে হবে এবং কোনো অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে হবে।’

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের নাড়ির টানে বাড়ি ফেরা নিশ্চিত করতে তারা চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

নিত্যপণ্যে কর ছাড়, বিলাসপণ্যে বাড়তি করের পরিকল্পনা

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট নিত্যপণ্যে কর ছাড়, বিলাসপণ্যে বাড়তি করের পরিকল্পনা

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App