×

জাতীয়

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১১ জন কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১১ জন কারাগারে

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় গুজবকে কেন্দ্র করে শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানায়, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা জরুরি। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন,  মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. মঞ্জুরুল (৩২), মো. মহব্বত আলী (১৮), শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) এবং জিহাদ (১৯)।

মামলার তথ্য অনুযায়ী, ‘১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে এক রিকশাচালক ও নিরাপত্তা রক্ষীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর ১৫–২০ জন অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক নিরাপত্তারক্ষী ও কমপ্লেক্সের কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে গুরুতর জখম করেন। ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৬০০-৭০০ জন উত্তেজিত মানুষ লাঠিসোঁটা ও রড নিয়ে কমপ্লেক্সে ঢুকে গ্লাস ভাঙচুর করে।’

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে ঘটনাস্থলে পাঠাতে হয়। তবে উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ছুঁড়ে এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

উক্ত ঘটনার পরই কমপ্লেক্সের ইলেক্ট্রিশিয়ান আরিফুল ইসলাম সোমবার (১৫ মার্চ) উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পুলিশ পরবর্তীতে মঙ্গলবার আসামিদের গ্রেফতার করে এবং আদালতে তাদের দুই দিনের রিমান্ড আবেদন করেন, যা মঞ্জুর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী

শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান-মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান-মার্কেট বন্ধ

ঈদযাত্রায় ট্রেনের ২৫ মে’র টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের ২৫ মে’র টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহার তারিখ জানালো আমিরাত

ঈদুল আজহার তারিখ জানালো আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App