×

জাতীয়

নৌ প্রতিমন্ত্রী

লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না

ছবি: সংগৃহীত

লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তিনি বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার বিষয়টি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এই সিদ্ধান্তে আমরা খুবই কঠোর।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ‘এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি করা হবে। সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনারা নিয়ম মেনে চলুন এবং নিজেদের জীবনের নিরাপত্তার প্রতি যত্ন নিন।ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন এনে ঘাট থেকে দূরে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করা যায়।’

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এখন পর্যন্ত একজন যাত্রীও আমাদের কাছে অভিযোগ করেনি যে তার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। প্রতিদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলছে।’

কেউ যদি অতিরিক্ত ভাড়ার অভিযোগ করে, তবে তার ভিত্তি উপস্থাপনের আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীর পাঁচ গ্রামে আগামীকাল ঈদ

নোয়াখালীর পাঁচ গ্রামে আগামীকাল ঈদ

না ফেরার দেশে ‘ডোরেমন’ নির্মাতা

না ফেরার দেশে ‘ডোরেমন’ নির্মাতা

কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলা

কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App