×

জাতীয়

ঈদ কবে? বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:০১ পিএম

ঈদ কবে? বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

ফাইল ছবি

দেশে ঈদুল ফিতর উদযাপিত কবে হচ্ছে, তা জানা যাবে বৃহস্পতিবার। ঈদের তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসছে। 

সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা হবে।

বুধবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বলছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার।

আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ মামলার আসামি এক যুগ পর গ্রেফতার

২২ মামলার আসামি এক যুগ পর গ্রেফতার

পরমাণু নীতির পরিবর্তন করবে না ইরান: আরাঘচি

পরমাণু নীতির পরিবর্তন করবে না ইরান: আরাঘচি

ঈদে গ্রামমুখী মন্ত্রী-এমপিরা

ঈদে গ্রামমুখী মন্ত্রী-এমপিরা

‘গানে গানে ঈদ আনন্দ’ মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

‘গানে গানে ঈদ আনন্দ’ মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App