×

জাতীয়

হাদি হত্যাকারীদের পলায়নে সহায়তা করা ফিলিপ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

হাদি হত্যাকারীদের পলায়নে সহায়তা করা ফিলিপ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকারীদের পলায়নে সহায়তা করা ফিলিপ সাংমা নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। 

শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানায় এসটিএফ। এর আগে, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসটিএফ জানায়, আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। 

তদন্তকারীদের দাবি, হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমাকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে এই বাংলাদেশি নাগরিককে আটক করে।

অভিযোগ রয়েছে, তিনি মেঘালয় সীমান্ত ব্যবহার করে আসামিদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সরাসরি সহায়তা করেছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ‘এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

সোমবার থেকে ব্যাংক খুলছে

সোমবার থেকে ব্যাংক খুলছে

‘জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়’

‘জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App