×

জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন যারা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হয়।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমানকে দেখা যায়। এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিও অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

বর্তমান সংসদের বিশেষ পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারদের কাউকে পাওয়া যায়নি। তাঁদের কেউ কারাগারে আছেন, আবার কেউ পলাতক রয়েছেন।

এই সংকটময় পরিস্থিতিতে অধিবেশন পরিচালনার প্রস্তাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী ১৯৭৩ সালের সংসদের উদাহরণ উল্লেখ করেন। তিনি বলেন, তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। সেই নজির অনুসরণ করেই বর্তমান পরিস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App