×

জাতীয়

ভারত থেকে আজই বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:১৭ এএম

ভারত থেকে আজই বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল

ফাইল ছবি

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। 

মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এ ডিজেল। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

এর আগে, জ্বালানি সংকট মেটাতে রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ- ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

ইলিশের বাজারে বৈশাখের উত্তাপ কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App