×

জাতীয়

কত কমলো সোনার দাম?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম

কত কমলো সোনার দাম?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারো কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, ‘স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।’

নতুন মূল্য অনুযায়ী,প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App