×

জাতীয়

সংসদ নির্বাচন

জামায়াত নেতা তাহেরের বিজয় চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:০৮ এএম

জামায়াত নেতা তাহেরের বিজয় চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন কুমিল্লা-১১ আসনের বিএনপির প্রার্থী কামরুল হুদা।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে ২০-এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।

প্রসঙ্গত,  কুমিল্লা-১১ আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App