রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত
মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য প্রায় প্রতিদিনই মার্কেট বা বাজারে যায়। এর মধ্যে সামনে আসছে মুসলিম ধর্মালম্বীদের উৎসব পবিত্র ঈদুল ফিতর। ফলে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে মার্কেট, বাজার বা শপিং কমপ্লেক্সগুলোতে দেখা যায় উৎসবমূখর পরিবেশ। ঈদ উপলক্ষে সবাই পরিবার-পরিজনের জন্য কিনছে উপহার, করছে শপিং। তবে কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট।
বন্ধ থাকবে যেসব মার্কেট
আরো পড়ুন: এবার তুরস্কে হামলা করল ইরান
মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মুকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।
